দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৪৫) ও এক শিশুর (২) মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নড়াইল-বেনাপোল রেললাইনের বরাশুলা এলাকার চিত্রা রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসি বাংলা এক্সপ্রেস ট্রেনটি চিত্রা রেলসেতুর পশ্চিম পাশে পৌঁছালে অজ্ঞাত ওই নারী শিশুটিকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা শিশুটিকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচি জানান, ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থল থেকেই মা ও শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জে আই